হাথরস কাণ্ডে আদালতের নজরদারিতে তদন্তের দাবি

কাণ্ডে চাপে পড়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু আন্দোলনকারী বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলগুলির বক্তব্য, সেটাই যথেষ্ট নয়। সিবিআই তদন্ত হোক সুপ্রিম কোর্টের কোনও বিচারপতির নজরদারিতে। আজ, মঙ্গলবার এই মামলা শুনবে শীর্ষ আদালত।

শুনানি হবে প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চে। অন্য দিকে জাতি হিংসা ছড়ানোর অভিযোগে মোট ১৯টি এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

এই সব প্রতিবাদ-বিক্ষোভকারীদের অর্থসংস্থানের উৎস খুঁজতে তদন্তে নামছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে হাথরস কাণ্ডের তদন্ত করুক সিবিআই—এই মর্মে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

অন্য দিকে উত্তরপ্রদেশের পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত ও এফআইআর দায়েরের আর্জিতে অন্য একটি মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। এই দুই মামলারই এ দিন শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে।

আনন্দবাজার পত্রিকা অনলাইন


Mukul Roy

Comments

Popular posts from this blog

আনন্দবাজার পত্রিকা বিশেষ সংবাদ